ঢাকা বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম

আগৈলঝাড়ায় পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু

আগৈলঝাড়ায় পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশালের আগৈলঝাড়ায় পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে আমিনুল গোমস্তা (১৫) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। 
বুধবার  দুপুর ১টার দিকে আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের পতিহার গ্রামে এ ঘটনা ঘটে। সে (আমিনুল) উপজেলার  পতিহার গ্রামের তৈয়ব আলী গোমস্তার ছেলে ও পালরদী মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

পারিবারিক সূত্রে জানাগেছে, স্কুলছাত্র আমিনুল গোমস্তা গতকাল বুধবার দুপুর ১টার দিকে নিজ বাড়ির পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায়। অনেক খোঁজাখুজি করে বিকাল ৩টার দিকে তার স্বজনরা পুকুর থেকে মুমুর্ষু অবস্থায় আমিনুলকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে (আমিনুল) মৃত ঘোষণা করেন।
 


এএজে
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ