সাংবাদিক দিনু আর নেই, বিভিন্ন মহলের শোক

মস্তিষ্কে রক্তক্ষরন হয়ে একাত্তর টেলিভিশনের বাকেরগঞ্জ উপজেলা সংবাদদাতা দীন মোহাম্মদ দীনু ইন্তেকাল করেছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার (৫ অক্টোবর) বিকেল সাড়ে ৫টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন একাত্তর টেলিভিশনের বরিশাল ব্যুরো প্রধান বিধান সরকার।
তিনি জানান, দীন মোহাম্মদ দীনু অসুস্থ হয়ে পড়লে মঙ্গলবার তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে ওইদিনই তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করা হয়। সেখানে সরকারি একটি হাসপাতালে ভর্তি হতে না পেরে পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। সেখানে তিনি গুরুত্বর অসুস্থ হয়ে পরেন। বিধান সরকার বলেন, চিকিৎসকরা জানিয়েছেন, মস্তিষ্কে রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। তার দাফনের সিদ্ধান্ত এখনো জানানো হয়নি।
এদিকে সাংবাদিক দীন মোহাম্মদ দীনু মৃত্যুতে বাকেরগঞ্জ উপজেলা সাংবাদিকদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে অনেকেই শোক প্রকাশ করেছেন।
বরিশাল প্রেসক্লাবের শোক
মস্তিষ্কে রক্তক্ষরণে একাত্তর টেলিভিশনের বাকেরগঞ্জ উপজেলা সংবাদদাতা দীন মোহাম্মদ দীনু ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (৫ অক্টোবর) বিকেল সাড়ে ৫টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার অকাল মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সভাপতি কাজী নাসির উদ্দিন বাবুল ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন সহ সকল সদস্যবৃন্দ।
মতবাদ পরিবারের শোক
মস্তিষ্কে রক্তক্ষরণে একাত্তর টেলিভিশনের বাকেরগঞ্জ উপজেলা সংবাদদাতা দীন মোহাম্মদ দীনু ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার বিকেল সাড়ে ৫টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার অকাল মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন দৈনিক মতবাদ পত্রিকার সম্পাদক এসএম জাকির হোসেন সহ পত্রিকার সকল সাংবাদিক, কর্মকর্তাবৃন্দ।
পার্টির কো-চেয়ারম্যান রুহুল আমিন ও সংসদ সদস্যের শোক
মস্তিষ্কে রক্তক্ষরণে একাত্তর টেলিভিশনের বাকেরগঞ্জ উপজেলা সংবাদদাতা দীন মোহাম্মদ দীনু ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার বিকেল সাড়ে ৫টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার অকাল মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান আলহাজ্ব এ বি এম রুহুল আমিন হাওলাদার , সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য বেগম নাসরিন জাহান রতনা।
এএজে