বাবুগঞ্জে তালা প্রতীকের সমর্থনে আলোচনা সভা

১৭ অক্টোবর আসন্ন জেলা পরিষদের নির্বাচনে সদস্য পদে ৩নং ওয়ার্ড (বাবুগঞ্জ) থেকে তালা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দিতা করছেন সাবেক জেলা পরিষদের সদস্য ও বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মাইনুল হোসেন পারভেজ মৃধা ।
তিনি নির্বাচনী কৌশলে প্রতিদন্দ্বী প্রার্থী (হাতি প্রতীক) জাহাঙ্গীর আকনের চেয়ে এগিয়ে রয়েছেন বলে দৃশ্যমান হয়েছে। বুধবার (৫ অক্টোবর) সকাল দশটায় রহমতপুর ইউনিয়ন পরিষদে তালা প্রতীকের সমার্থনে একটি আলোচনা সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী ইমদাদুল হক দুলাল ও জাহাঙ্গীর নগর ইউনিয়নের চেয়ারম্যান কামরুল আহসান হিমু খান উপস্থিত থেকে তাদের অবস্থানের স্পষ্ট জানান দিয়েছেন।
এসময় বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রহমতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মৃধা মুহাম্মদ আক্তার উজ জামান মিলনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় রহমতপুর ইউনিয়ন পরিষদের ইউনিয়নের সংরক্ষিত তিনজন মহিলা সদস্য সহ ১২ জন ইউপি সদস্য আনুষ্ঠানিকভাবে তালা প্রতীকের মাইনুল হোসেন পারভেজ মৃধাকে আনুষ্ঠানিক সমর্থন জানায় ।
মাইনুল হোসেন পারভেজ মৃধার বিগত দিনের সকল প্রকার ভুল ত্রুটি ক্ষমা করে তালা প্রতিকে ভোট দেয়ার জন্য সকলকে আহ্বান জানিয়ে সভার সভাপতি আক্তার উজ্জামান মিলন বলেন, ইতিমধ্যে উপজেলার কেদারপুর এবং চাঁদপাশা ইউনিয়ন বাদে চারটি ইউনিয়নের চেয়ারম্যান গন মাইনুল হোসেন পারভেজ মৃধাকে সমর্থন জানিয়েছেন। শুধু তাই নয় সমর্থন জানিয়েছেন বাবুগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা বিনতে ওহাব। আশা করি আমাদের প্রার্থী বিপুল ভোটে বিজয়ী হবে। পারভেজ মৃধা আসন্ন ১৭ তারিখ জেলা পরিষদের নির্বাচনের সদস্য পদে জয়লাভ করার জন্য সকলের দোয়া কামনা করেছেন।
এইচকেআর