ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • শেখ হাসিনা গ্রামপুলিশদের উন্নয়নে কাজ করছেন: প্রাণিসম্পদমন্ত্রী

    শেখ হাসিনা গ্রামপুলিশদের উন্নয়নে কাজ করছেন: প্রাণিসম্পদমন্ত্রী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, শেখ হাসিনা দেশের গ্রামপুলিশদের জীবন মানোন্নয়নে কাজ করছেন। কেননা তিনি বিশ্বাস করেন, গ্রামের শান্তিশৃঙ্খলা রক্ষায় গ্রামপুলিশ অতন্ত্র প্রহরী হিসেবে কাজ করে।

    আওয়ামী লীগ ছাড়া অতীতের কোনো সরকার গ্রামপুলিশদের জন্য কোনো কাজ করেনি। দেশের শান্তিশৃঙ্খলা রক্ষায় গ্রামপুলিশ সবার আগে কাজ করে। থানা বা উপজেলা প্রশাসন তাদের মাধ্যমেই সব ধরনের তথ্য পেয়ে থাকেন।

    মঙ্গলবার নাজিরপুরের বিভিন্ন ইউনিয়নের গ্রামপুলিশদের সাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    উপজেলার স্বাধীনতা মঞ্চে উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সাইকেল বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা কৃষক লীগের সভাপতি মো. চাঁন মিয়া, বীর মুক্তিযোদ্ধা এসএম নজরুল ইসলাম বাবুল, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাফিজুর রহমান রঞ্জু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহ আলম ফরাজী, সাংগঠনিক সম্পাদক মাস্টার মো. মনিরুজ্জামান আতিয়ার প্রমুখ।

     এ সময় মন্ত্রী উপজেলার ৯ ইউনিয়নে কর্মরত গ্রামপুলিশদের বাইসাইকেল ও বিভিন্ন সরঞ্জামাদি দেন।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ