ঢাকা শনিবার, ০৭ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ইসরায়েলে একদিনে ১৪০ জন আহত, ছয় দিনে নিহত ১০ জন বরিশালে‘হুজুগে’ পাম্পে পাম্পে তেল কেনার হিড়িক জমে উঠেছে বরিশালে কোটি টাকার ইফতার বাজার  পাচারকালে ইলিশা ফেরিঘাটে ১৩৬০ বস্তা ইউরিয়া সারসহ চার ট্রাক আটক ববিতে নির্মাণকাজে চাঁদা দাবি, ছাত্রদল নেতাকর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ গৌরনদীতে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ঝালকাঠিতে গণপিটুনিতে যুবকের মৃত্যু ঈদে পরিবহন বাড়তি ভাড়া নিলে সেই পরিবহনের রুট পারমিট বাতিল হবে: মন্ত্রী বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যতিক্রমী উদ্যোগ, কমলো ৫০ শতাংশ লাইট-এসি ডিউটি ফাঁকি দিয়ে প্রাইভেট প্র্যাকটিস, চিকিৎসকের লাইসেন্স স্থগিত
  • ভান্ডারিয়ায় গাঁজাসহ নারী গ্রেপ্তার

    ভান্ডারিয়ায় গাঁজাসহ নারী গ্রেপ্তার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল র‌্যাব-৮ এর স্পেশাইজড কোম্পানী সোমবার বিকেলে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা সদরের ফায়ার সার্ভিস এর সম্মূখ সড়ক থেকে ১কেজি ৮শ গ্রাম গাঁজাসহ মাকসুদা আক্তার (২৬) নামের এক নারীকে আটক করেছে। সে পৌর শহরের দক্ষিণ ভান্ডারিয়া মহল্লার সলেমান হাওলাদার এর স্ত্রী এবং একই মহল্লার মৃত আঃ মাজেদ হাওলাদার এর মেয়ে।

    মামলার এজাহার সূত্রে জানা গেছে, মাদক ক্রয় বিক্রয় কালে র‌্যাবের স্পেশাইজড টিম গোপন সংবাদের ভিত্তিতে নারী মাদক কারবারি মাকসুদা আক্তারকে প্লাস্টিকের ব্যাগে নিল রঙের পলিথিনে কসটেপ দ্বারা মোড়ানো দুই পোটলায় ১কেজি ৮শ গ্রাম গাঁজাসহ হাতে নাতে আটক করা হয়।
     
    ভান্ডারিয়া থানার উপ পুলিশ পরিদর্শক মো. হুমায়ুন কবির সাংবাদিকদের জানান, এ ঘটনায় র‌্যাব-৮ এর স্পেশাইজড কোম্পানীর উপ সহকারী পরিচালক (পুলিশ পরিদর্শক) মো.মনিরুল ইসলাম বাদী হয়ে সোমবার রাতে ভান্ডারিয়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারকৃত মাদক কারবারি মাকসুদা আক্তারকে গতকাল মঙ্গলবার পিরোজপুর আদালতে পাঠান হয়েছে।
     


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ