ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • পূজা দেখতে পিরোজপুরে জায়েদ খান, ভক্তদের ভীড়

    পূজা দেখতে পিরোজপুরে জায়েদ খান, ভক্তদের ভীড়
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের নেছারাবাদের একটি শারদীয় দুর্গা পূজার আয়োজনে হাজির হন চিত্রনায়ক জায়েদ খান। পূজায় জায়েদ খান আসবে শুনে সেখানে তাকে দেখতে বহু মানুষ হাজির হন। 

    পূজা আয়োজক কমিটি জানায়, জায়েদ খান পিরোজপুরের ছেলে। তিনি আসবেন শুনে ঝড়-বৃষ্টি উপেক্ষা করে কয়েক হাজার মানুষ হাজির হয়েছিলেন। 

    জায়েদ খান বলেন, ‘পিরোজপুরের নেছারাবাদের দুর্গা পূজার আয়োজনে আমি আসবো শুনে প্রায় ৩০ হাজার মানুষ উপস্থিত হয়েছিল। মানুষের এই ভালোবাসা আমাকে আপ্লুত করেছে।'

    জায়েদ খান বলেন, ‘এখানকার মানুষ আমাকে ভালোবাসে। ঝড় বৃষ্টি উপেক্ষা করে বিপুল সংখ্যক মানুষ আমাকে এক নজর দেখতে আসে। এতে আমি ধন্য মনে করছি নিজেকে, একইসঙ্গে কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

    শুটিংয়ের ব্যস্ততা না থাকায় নিজের এলাকা পিরোজপুরে অবস্থান করছেন জায়েদ খান। সেখানে নিজের প্রতিষ্ঠিত সংগঠন 'সাপোর্ট' এর নানা অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। বুধবার একটি মেডিক্যাল ক্যাম্পে অংশ নেবেন বলে জানান তিনি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ