ঢাকা বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম

মহানগর বিএনপির ওয়ার্ড কমিটি গঠন 

মহানগর বিএনপির ওয়ার্ড কমিটি গঠন 
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশাালে ৬টি ওয়ার্ডের নতুন কমিটির সদস্যদের নাম প্রকাশ করেছে মহানগর বিএনপি। সোমবার (৩ অক্টোবর) রাত ১০ টায় নগরীর সদররোডস্থ জেলা ও মহানগর বিএনপি দলীয় কার্যলয়ে ঘোষিত ওয়ার্ড কমিটির নামগুলো প্রচার করেন মহানগর আহবায়ক কমিটির সদস্য ও দপ্তর সম্পাদক জাহিদুর রহমান রিপন। 

এর মধ্যে নগরীর ১৫ নং ওয়াডের্র মো. কাজী গোলাম হায়দার (মামুন)কে আহবায়ক ও মো. খালেদুল ইসলাম (ইমন) সদস্য সচিব সহ ২৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়, ২২ নং ওয়ার্ডে মো. সাঈদকে আহবায়ক ও মো. মুজিবুর রহমান (স্বপন তালুকদার) সদস্য সচিব সহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি, ২৩ নং ওয়ার্ডে মো. সাজ্জাদ হোসেনকে আহবায়ক ও মো. কামাল হাওলাদারকে সদস্য সচিব সহ ২৫ সদস্য কমিটি গঠন, ২৪ নং ওয়ার্ডে নওসাদ আহম্মেদ (নান্টু) আহবায়ক ও রিয়াজুর রহমান রিয়াজকে সদস্য সচিব, এ্যাড,জাকির হোসেন মিন্টুকে যুগ্ম আহবায়ক ও  সোহেল রানাকে যুগ্ম আহবায়ক সহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন, ২৫ নং ওয়ার্ডে মো. নুরুজ্জামান দোলনকে আহবায়ক ও মো. নুরে আলম খানকে সদস্য সচিব করে ২৫ সদস্য বিশিষ্ট কামিটি গঠন ও ২৭ নং ওয়ার্ডে মো. নাসির উদ্দিনকে আহবায়ক এবং মো. আরিফুর রহমান স্বপনকে সদস্য সচিব করে ২৭ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দিয়েছেন মহানগর বিএনপি আহবায়ক মো. মনিরুজ্জামান খান ফারক ও সদস্য সচিব এ্যাড, মীর জাহিদুল কবির জাহিদ। 

এদিকে মহানগর আহবায়ক কমিটি দীর্ঘ ১০ মাসে বিভিন্ন ওয়ার্ড কমিটি গঠন করার লক্ষে ৮টি টিম প্রধানের মাধ্যমে যাচাই-বাচাই করে দক্ষ নেতৃত্ব বের করে এনে এখন পর্যন্ত ১৪টি কমিটির অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন দপ্তর সম্পাদক জাহিদুর রহমান রিপন। 
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ