ঢাকা শনিবার, ০৭ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ইসরায়েলে একদিনে ১৪০ জন আহত, ছয় দিনে নিহত ১০ জন বরিশালে‘হুজুগে’ পাম্পে পাম্পে তেল কেনার হিড়িক জমে উঠেছে বরিশালে কোটি টাকার ইফতার বাজার  পাচারকালে ইলিশা ফেরিঘাটে ১৩৬০ বস্তা ইউরিয়া সারসহ চার ট্রাক আটক ববিতে নির্মাণকাজে চাঁদা দাবি, ছাত্রদল নেতাকর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ গৌরনদীতে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ঝালকাঠিতে গণপিটুনিতে যুবকের মৃত্যু ঈদে পরিবহন বাড়তি ভাড়া নিলে সেই পরিবহনের রুট পারমিট বাতিল হবে: মন্ত্রী বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যতিক্রমী উদ্যোগ, কমলো ৫০ শতাংশ লাইট-এসি ডিউটি ফাঁকি দিয়ে প্রাইভেট প্র্যাকটিস, চিকিৎসকের লাইসেন্স স্থগিত
  • ধর্ষণে অন্তঃসত্ত্বার অভিযোগে পিরোজপুরে ছাত্র সমাজ নেতা গ্রেফতার

    ধর্ষণে অন্তঃসত্ত্বার অভিযোগে পিরোজপুরে ছাত্র সমাজ নেতা গ্রেফতার
    পুলিশের হাতে গ্রেফতার হন ছাত্র সমাজ নেতা জহির উদ্দিন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের ভান্ডারিয়ায় ধর্ষণে কলেজছাত্রী (২২) অন্তঃসত্ত্বা হওয়ার অভিযোগে জহির উদ্দিন (৩১) নামের জাতীয় ছাত্র সমাজের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

    সোমবার (৩ অক্টোবর) রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার জহির উদ্দিন ভান্ডারিয়া উপজেলা জাতীয় পার্টির (জেপি, মঞ্জু) ছাত্রসমাজের উপজেলা সাধারণ সম্পাদক এবং পৌরসভার সরদার পাড়া এলাকার মো. মোশারেফ সরদারের ছেলে।

    কলেজছাত্রীর করা মামলা সূত্রে জানা যায়, অভিযুক্ত জহির উদ্দিনের সঙ্গে ওই কলেজছাত্রীর এক বছর আগে প্রেমের সম্পর্ক হয়। এর সূত্র ধরে বিয়ের প্রলোভন দেখিয়ে ১৫ এপ্রিল প্রথম ও পরে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় নিয়ে তরুণীকে ধর্ষণ করেন জহির। এতে তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। বিয়ের জন্য চাপ দিলে জহির এড়িয়ে যান।

    ভান্ডারিয়া উপজেলা জাতীয় পার্টির (জেপি, মঞ্জু) সভাপতি মো. মনিরুজ্জামান জমাদ্দার অভিযুক্ত জহির উদ্দিন উপজেলা ছাত্র সমাজের সাধারণ সম্পাদক বলে নিশ্চিত করেছেন।

    ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুমুর রহমান বিশ্বাস বলেন, ভুক্তভোগী কলেজছাত্রীর মামলার ভিত্তিকে জহিরকে সোমবার রাতে গ্রেফতার করা হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ