ঢাকা বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম

বরিশালে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন বিএমপি কমিশনার 

বরিশালে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন বিএমপি কমিশনার 
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশালের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো.সাইফুল ইসলাম, বিপিএম-(বার)।

সোমবার (৩ অক্টোবর) অষ্টমী'র সন্ধ্যায় মহানগরীর এয়ারপোর্ট ও কাউনিয়া থানাধীন বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন তিনি। 

এ সময় তিনি মহাঅষ্টমী'তে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন ও শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন ।

এ সময় আরো উপস্থিত ছিলেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. ছাদেকুল আরেফিন, বিএম কলেজের সাবেক অধ্যক্ষ ও মেট্রোপলিটন পুলিশ কমিউনিটি পুলিশিং কেন্দ্রীয় ফোরামের সভাপতি প্রফেসর মো. ইমানুল হাকিম, বরিশাল জেলা পরিষদের নবনির্বাচিত প্রশাসক ও মহানগর আওয়ামী লীগের সভাপতি এ কে এম জাহাঙ্গীর হোসেন, উপ-পুলিশ কমিশনার (উত্তর) মােহাম্মদ জাকির হােসেন মজুমদার, পিপিএম-সেবা, উপ-পুলিশ কমিশনার ক্রাইম, অপারেশনস এন্ড প্রসিকিউশন  বি এম আশরাফ উল্যাহ তাহের, বরিশাল সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টুসহ বিএমপি'র  অন্যান্য শীর্ষ কর্মকর্তাগন।

পরে বিএমপি কমিশনার মো. সাইফুল ইসলাম হিন্দু ধর্মালম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন এবং পুজা মন্ডপের সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কর্তব্যে নিয়োজিত  পুলিশ সদস্য ও ডিউটি তদারকি কর্মকর্তাদেরকে সংশ্লিষ্ট সকলের সাথে সমন্বয় সাধনের মাধ্যমে সর্বোচ্চ সর্তক অবস্থায় থেকে দায়িত্ব পালনের জন্য গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন। 

এ সময় পুলিশ কমিশনার তাদেরকে আশ্বস্ত করে বলেন, যে কোনো অসঙ্গতি পরিলক্ষিত হওয়ার সাথে সাথে আইন-শৃঙ্খলা বাহিনীকে অবহিত করবেন। এসময় পূজা উদযাপন কমিটির পক্ষ থেকে পুলিশ কমিশনার কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। 


 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ