ঢাকা বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম

উজিরপুরে শারদ র‌্যালি অনুষ্ঠিত

উজিরপুরে শারদ র‌্যালি অনুষ্ঠিত
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

উজিরপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কমলাপুর সর্বজনীন শ্রী শ্রী দুর্গা ও কালী মন্দিরের ব্যাপক আয়োজনে অষ্টমী তিথিতে শারদ র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। 

এ উপলক্ষ্যে বেলা ১১টায় মন্দির প্রাঙ্গন হতে বেলতলা হয়ে উজিরপুর টেম্পুস্ট্যান্ড থেকে বাজারসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মন্দিরে গিয়ে শেষ হয়।

 বিশিষ্ট ঠিকাদার রিপন দাস ও দুলাল দেবনাথের পরিচালনায় উপস্থিত ছিলেন পূজা কমিটির সভাপতি অধীর সিকদার, সম্পাদক বসন্ত হালদার, কোষাধ্যক্ষ পলাশ রায়, মন্দির কমিটির সভাপতি নরেন রায়, সাধারণ সম্পাদক প্রদীপ কর্মকারসহ কয়েকশত পূজারী ভক্তবৃন্দ।   
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ