উজিরপুর পৌরসভার উদ্যোগে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

উজিরপুর পৌরসভার উদ্যোগে অসাম্প্রদায়িক চেতনায় ধর্মীয় ও সামাজিক বন্ধনকে এগিয়ে নিতে সামাজিক-সম্প্রীতি কমিটির উদ্যোগে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১০ টায় পৌরসভার সভা কক্ষে আলোচনা সভায় পৌর মেয়র মো. গিয়াস উদ্দিন বেপারীর সভাপতিত্বে পৌর নির্বাহী কর্মকর্তা সাইফুর রহমানের সঞ্চালনায় বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস, এম জামাল হোসেন, বরিশাল জেলা পরিষদের সদস্য ও আওয়ামী লীগের সহ সভাপতি অশোক কুমার হাওলাদার, উজিরপুর বি,এন,খান ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ অশোক কুমার রায় চৌধুরী, উজিরপুর বাজার কমিটির সভাপতি মো. সামছুল হক সিকদার, প্যানেল মেয়র ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. হেমায়েত উদ্দিন, পৌর আওয়ামী লীগের সভাপতি তাপস রায়, কাউন্সিলর রিপন মোল্লা, সাবেক কাউন্সিলর দিলীপ কুমার সিকদার, কাউন্সিলর ও উপজেলা ছাত্র লীগের সভাপতি অসিম ঘরামী প্রমুখ।
এছাড়াও আলোচনা সভায় বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, আওয়ামী লীগের নেতাকর্মী ও সামাজিক-সম্প্রীতি কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এইচকেআর