ঢাকা বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম

বরিশালে বিশ্ব বসতি দিবস উপলক্ষে আলোচনা সভা

বরিশালে বিশ্ব বসতি দিবস উপলক্ষে আলোচনা সভা
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বিশ্ব বসতি দিবস উপলক্ষে বরিশালে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘বৈষম্য হ্রাসের অঙ্গীকার করি, সবার জন্য উন্নত টেকসই নগর গড়ি’ স্লোগান নিয়ে সোমবার সকাল ১১টায় সার্কিট হাউজের সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। 

সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার। জেলা প্রশাসন ও গণপূর্ত বিভাগ এই সভার আয়োজন করে। 

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রশান্ত কুমার দাসের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. কামরুল হাসান, নগর উন্নয়ন অধিদপ্তরের সিনিয়র প্লানার আসাদুজ্জামান ও গণপূর্তের উপ-বিভাগীয় প্রকৌশলী রাজু আশরাফ। 

সভায় অতিথিরা বিশ্ব বসতি দিবসের তাৎপর্য তুলে ধরেন। এর আগে বিশ্ব বসতি দিবসের একটি র‌্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সার্কিট হাউজ চত্বরে গিয়ে শেষ হয়।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ