ঢাকা সোমবার, ২০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব, অপেক্ষা মন্ত্রিসভার সম্মতির
  • ঝালকাঠি জেলা পরিষদের মহিলা সদস্য প্রার্থীর মতবিনিময় সভা

    ঝালকাঠি জেলা পরিষদের মহিলা সদস্য প্রার্থীর মতবিনিময় সভা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কাঁঠালিয়া প্রেসক্লাবে ঝালকাঠি জেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী  মতবিনিময় সভা করেছে। গতকাল সোমবার দুপুরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

    এসময় জেলা পরিষদের সাবেক মহিলা সদস্য, সাবেক ছাত্রলীগ নেত্রী, মুক্তিযোদ্ধা সন্তান, রাজাপুরের উপজেলা আওয়ামী লীগ মহিলা বিষয়ক সম্পাদীকা নাছরীন সুলতানা মুন্নি  বলেন, আমি বিগত দিন গুলোতে সাবেক শিল্পমন্ত্রী এমপি আমির হোসেন আমুর হাত ধরে রাজনীতিতে এসেছি। 

    তাঁর নেতৃত্বেই  গত জেলা পরিষদের মহিলা সদস্য হিসেবে নির্বাচিত হয়েছি। তিনি আরো বলেন, বিগত দিনে  আমি রাজাপুরের অনেক উন্নয়নমূলক কাজ করেছি। বর্তমানে ঝালকাঠি জেলা পরিষদ নির্বাচনে কাঠালিয়া রাজাপুর সংরক্ষিত সদস্য পদে নির্বাচিত হলে,কাঁঠালিয়া ও রাজাপুরের মানুষের পাশে থেকে উন্নয়ন কার্য  পরিচালনা অব্যাহত রাখব। এসময় প্রার্থীর সঙ্গে ছিলেন রাজাপুর থেকে আগত, রাজাপুর সদর ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য  মোসা. নাজমা ইয়াসমিন, সভায় উপস্থিত ছিলেন কাঁঠালিয়া প্রেসক্লাবের সভাপতি বাদল হাওলাদার, কাঁঠালিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. সফিকুল ইসলাম রাসেল শিকদার। এসময় আরো উপস্থিত ছিলেন কাঁঠালিয়া সাংবাদিক ক্লাবের সভাপতি মো. আসাদুজ্জামান সোহাগ সহ অন্যান্য সাংবাদিক বৃন্দ।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ