উজিরপুরে এমপি শাহে আলমের পূজা মন্ডপ পরিদর্শন

উজিরপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে বরিশাল-২ আসনের সংসদ সদস্য মো. শাহে আলম ২ অক্টোবর সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত উপজেলার বড়াকোঠা, ওটরা, হারতা, সাতলা, জল্লা, শোলকের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আ. মজিদ সিকদার বাচ্চু, নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস.এম জামাল হোসেন, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. গিয়াস উদ্দিন বেপারী, সাবেক উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান ইকবাল, জেলা পরিষদ সদস্য অশোক কুমার হাওলাদার, ওসি(তদন্ত) মো. মোমিনুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা আবুল কালাম আজাদ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অপূর্ব কুমার বাইন রন্টু, সাধারণ সম্পাদক সহদেব কুমার দাস, ভাইস চেয়ারম্যান সীমা রানী শীল, পৌর আওয়ামী লীগের সভাপতি তাপস রায়, আওয়ামী লীগ নেতা বরুন মিত্র, শাহে আলম হাওলাদারসহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এইচকেআর