ঢাকা বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম

'সরকার অসাম্প্রদায়িক বাংলাদেশ বির্নিমাণে বদ্ধপরিকর'

'সরকার অসাম্প্রদায়িক বাংলাদেশ বির্নিমাণে বদ্ধপরিকর'
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশাল  জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার অসাম্প্রদায়িক বাংলাদেশ বির্নিমাণে বদ্ধপরিকর। তাই শারদীয় দুর্গোৎসবে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী সবাইকে সম্মিলিতভাবে শপথ নিতে হবে যে, সাম্প্রদায়িক শক্তিকে প্রতিহত ও প্রতিরোধের পাশাপাশি বাংলার মাটি থেকে নির্মূল করার। 

শারদীয় দূর্গোৎসব উপলক্ষে সোমবার মহাঅষ্টমীতে উজিরপুর উপজেলার সকল ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপে পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন। 

এসময় সঙ্গে ছিলেন উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম জামাল হোসেন, সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মজিদ শিকদার বাচ্চু, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. গিয়াস উদ্দিন বেপারী। 

এছাড়াও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদ সদস্য  অশোক কুমার হাওলাদার, যুগ্ন সাধারণ সম্পাদক ও উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অপূর্ব কুমার বাইন রন্টু, যুগ্ন সাধারণ সম্পাদক ও বড়াকোঠা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট সহিদুল ইসলাম মৃধা, জেলা  আইনজীবী সমিতি সদস্য  বিপুল রায় সহ উপজেলা  ও ইউনিয়ন  আওয়ামী লীগ নেতৃবৃন্দ,ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, ইউপি সদস্যরা সঙ্গে ছিলেন। 
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ