মুলাদীতে মোবাইলের দোকানে চুরি

মুলাদী বন্দরে মোবাইল ফোনের দোকানে চুরি সংঘঠিত হয়ছে। মুলাদী বন্দরের সদর রোডে অবস্থতি মা-মনি টেলিকম এ চুরি সংঘঠিত হয়েছে।
মা-মনি টেলিকমে স্বত্বাধিকারী মো. শিপন হোসেন জানান, সোমবার সকাল অনুমান ৬টায় চোর চক্র দোকানের সার্টারের তালা ভেঙ্গে কৌশলে ভিতরে প্রবেশে করে নগদ ৫০ হাজার টাকা সহ বিভিন্ন ব্র্যান্ডের ২০ লক্ষাধিক টাকার মোবাইল ফোন ও অনন্যা মালামাল নিয়ে যায়। অথচ ১৫০ গজের মধ্যে মুলাদী মামুন সিনেমা হলের সামনে রাতে বাজারের পাহারাদার ও পুলিশ অবস্থান করে তারপরও এ ধরনের ঘটনা ঘটায় বন্দরের ব্যবসায়ীদের মাঝে ক্ষোপ বিরাজ করছে।
কয়েক ব্যবসায়ী জানায়, বাজারে প্রতিনিয়ত চুরি হচ্ছে অথচ চোরদের বিরুদ্ধে প্রশাসন কোন পদক্ষেপ নিচ্ছে না এ ভাবে চলতে থাকলে আমাদের ব্যবসা-বানিজ্য পরিচালনা করা কষ্ট সাধ্য হয়ে পড়ছে সব সময় দুঃশিন্তায় থাকি কখন কি হয়ে যায়।
অপরদিকে একই সময়ে সদর রোডের ষ্টার টেলিকমের তালা ভেঙ্গে চুরির চেষ্টা চালায় চোর দল কিন্তুু কোন মালামাল নিতে পারেনি বলে জানা যায়। এ ব্যাপারে মা-মনি টেলিকমের মালিক শিপন হোসেন মামলা দায়েরের প্রস্তুুতি নিচ্ছেন বলে জানিয়েছে।
এইচকেআর