বাংলাদেশে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন শেখ হাসিনা:পংকজ নাথ এমপি

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করে বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পংকজ নাথ তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন শেখ হাসিনা। শেখ হাসিনার মধ্যে রয়েছে ধার্মিক মন ও সহনশীল আচরণ।
তিনি প্রখর দৃষ্টি দিয়ে বাংলাদেশকে দেখেন। বাংলাদেশের একান্ন বছরে শেখ হাসিনাই নিউক্লিয়াস। এসময় সাংসদ পংকজ নাথ দেশবাসীকে শারদীয় শুভেচ্ছা জানান।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও ভাইস চেয়ারম্যান খোরশেদ আলম ভুলু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুভাষ চন্দ্র সরকার, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রাকিব মাহমুদ তালুকদার, সহ-দফতর সম্পাদক অজয় গুহ, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা কবির শিউলি, ইউপি চেয়ারম্যান বাহাউদ্দীন ঢালী, সামছুল বারী মনির, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফকর উদ্দিন রাজা, পৌর কাউন্সিলর সোহেল মোল্লা, নাদিম মাহমুদ তালুকদার, মনির জমদ্দার, সাইফুল ইসলাম বেপারি, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক সুমন ফরাজি, হাবিবুর রহমান খোকন, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন পলাশ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাকিল সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এইচকেআর