ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • হাতিয়ায় গৃহকর্মীকে ব্ল্যাকমেইল করে ধর্ষণ

    হাতিয়ায় গৃহকর্মীকে ব্ল্যাকমেইল করে ধর্ষণ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়াতে এক গৃহকর্মীকে (১৪) ধর্ষণের ভিডিও ধারণ করে ব্ল্যাক মেইল করে একাধিকবার ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে।  

    আসামিরা হলো, উপজেলার ২ নং চানন্দী ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের পূর্ব আদর্শ গ্রামের মো.মানিকের ছেলে মো. নূর আলম রাব্বি (২২),  তাঁর ভাই নূর হোসেন (২৯) ও ভাবি রাশেদা আক্তার (২৮)।  

    সোমবার (৩ অক্টোবর) সকালে এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে হাতিয়া থানায় নারীও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। এ ঘটনায় পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে মামলার ২নম্বর আসামি নূর হোসেনকে গ্রেফতার করে।  

    পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়,ভিকটিমরে পরিবার গরীব হওয়ায় তাকে চলতি বছরের ফেব্রুয়ারি মাসের দিকে পাশ্ববর্তী বাড়ির আসামি নূর আলমের ভাবি রাশেদা আক্তার তার ছোট বাচ্চাদের দেখাশোনা করার জন্য তাদের বাড়িতে নেয়। একপর্যায়ে রাব্বি ওই গৃহকর্মীকে বিয়ের প্রলোভন দেখিয়ে নিজের রুমে গত ১৯ ফেব্রুয়ারি গভীর রাতে ধর্ষণ করে ভিডিও ধারণ করে। পরে ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেইল করে ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে তাকে একাধিকবার ধর্ষণ করে। পরে এ বিষয়ে কাউকে কিছু জানালে ধারণকৃত ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ার হুমকি দেয় রাব্বি। পরে ভিকটিম অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়।    

    হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আমির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।  তিনি বলেন,অভিযোগ পেয়ে এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। প্রধান অপর আসামিদের গ্রেফতারে চেষ্টা চালাচ্ছে পুলিশ।    


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ