বরিশালে শিক্ষা বঞ্চিত শিশুদের মাঝে শিক্ষার উপকরণ বিতরণ

শিক্ষার আলো ঘরে ঘরে জ্বালো এমন একটি স্লোগান আমাদের সমাজে প্রচলিত ছিল কিন্তু যাদের ঘর নেই যাদের জন্ম-মৃত্যু নৌকায় তাদের ঘরে কি শিক্ষার আলো জ্বলবে না? বর্তমান সরকারের আমলে একটি শিশুও শিক্ষার আলো থেকে বঞ্চিত থাকবেনা এমন ঘোষণার ফলে বরিশাল জেলা প্রশাসক ও ইউনিসেফ এর যৌথ সহযোগিতায় বরিশালের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন মানবীর আয়োজনে বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের লামচরি গ্রামের ভাসমান মানতা সম্প্রদায়ের ৩০ জন শিক্ষা বঞ্চিত শিশুদের মাঝে শিক্ষার আলো পৌঁছে দিতে কাজ করছে মানবী।
রবিবার বিকাল ৫ টায় স্বেচ্ছাসেবী নারী সংগঠন মানবীর উদ্যোগে শিক্ষা উপকরণ হিসেবে আদর্শলিপি বই, সিলেট ও ১ বক্স চক বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবী সংগঠন এসএনডিসির উপদেষ্টা মো. শাহাজাদা হিরা, সভাপতি মানবী স্বেচ্ছাসেবী সংগঠন আফসানা মীম, নারী ও শিশু বিষয়ক সম্পাদক মানবী রাসনা রহমান দিপু, সদস্য রিমি, মুক্তা, নাফিসা, মনি ও ভাসমান বেদে ও মৎস্য জীবী সম্প্রদায়ের সরদার তাজ উদ্দিন।
‘মানতা’ সম্প্রদায়ের বাসিন্দারা পাঁচটি মৌলিক অধিকার- খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য সুবিধা থেকে বঞ্চিত। কিন্ত তাদের ভবিষ্যৎ প্রজন্মকে শিক্ষিত করে গড়ে তোলার লক্ষ্যে মানবীর এই ক্ষুদ্র প্রয়াস।
এইচকেআর