ঢাকা বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম

বরিশালে ১১৬ টি স্বেচ্ছাসেবী সংস্থার মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ

বরিশালে ১১৬ টি স্বেচ্ছাসেবী সংস্থার মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

প্রতি বছরের মত এবছরও বরিশাল জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদফতরের আয়োজনে রবিবার সকাল ১১ টার দিকে নগরীর সার্কিট হাউজ সম্মেলন কক্ষে বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থার মাঝে জাতীয় সমাজকল্যাণ পরিষদের ২০২১-২০২২ অর্থ বছরের আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. আল মামুন তালুকদার। বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় সমাজসেবা অধিদপ্তরে পরিচালক মোঃ শহিদুল ইসলাম। 

এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মন্দীব ঘড়াই, জেলা প্রশাসকের কার্যালয়ের প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এম জি কবির ভুলুসহ আরও অনেক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ১১৬ টি প্রতিষ্ঠানের মাঝে মোট ১৭ লক্ষ ৮২ হাজার টাকার চেক বিতরণ করা হয়।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ