বরিশালে ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা

ট্যাংকলরী শ্রমিকদের নিয়োগপত্র প্রদান, ন্যুনতম মজুরী কাঠামো নির্ধারন, নিহত শ্রমিকের পরিবারকে ৫ লাখ টাকা বীমা সুবিধা প্রদান এবং ট্যাংকলরী টার্মিনাল নির্মান সহ ১০ দফা দাবিতে বরিশালে প্রস্তুতি সভা করেছে বরিশাল বিভাগীয় ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন।
আগামী ২২ অক্টোবরের মধ্যে ১০ দফা দাবি পূরন না হলে ২৩ অক্টোবর থেকে অনির্দিস্টকালের জন্য কর্মবিরতির হুশিয়ারী দিয়েছেন শ্রমিক নেতারা।
রবিবার সকাল ৯টায় নগরের বান্দ রোডের যমুনা অয়েল ডিপো চত্ত্বরে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ ট্যাংকলরী শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম রেজা। বিশেষ অতিথি ছিলেন ফেডারেশনের সিনিয়র সহসভাপতি মো. আ. মতিন মুন্সি ও সাংগঠনিক সম্পাদক মো. জাহিদ হোসেন।
বরিশাল বিভাগীয় ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের সিনিয়র সহসভাপতি মো. মাসুম খন্দকারের সভাপতিত্বে প্রস্তুতি সভায় প্রধান বক্তা ছিলেন, সংগঠনের বরিশাল বিভাগীয় কমিটির সাধারন সম্পাদক শেখ মো. কামাল হোসেন। এছাড়া সংগঠনের অন্যান্য পর্যায়ের নেতারা প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, ট্যাংরলরী শ্রমিকদের নিয়োগবিধি এবং ন্যুনতম মজুরী আজ পর্যন্ত নির্ধারন করা হয়নি। জ্বালানি তেল এবং নিত্য পন্যের মূল্য অস্বাভাবিকভাবে বাড়লেও শ্রমিকদের মজুরী বাড়ানো হয়নি। এ কারনে তাঁরা মানবেতর জীবন যাপন করছে।
বক্তারা আগামী ২২ অক্টোবরের মধ্যে তাদের ১০ দফা দাবি মেনে নেয়ার জন্য সরকারের কাছে দাবি জানান। বেঁধে দেয়া সময়ের মধ্যে দাবী আদায় না হলে ২৩ অক্টোবর থেকে বরিশাল বিভাগে ট্যাংকলরী শ্রমিকরা অনির্দিস্টকালের কর্মবিরতি শুরু করবে বলে হুশিয়ারী দেন।
এইচকেআর