ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • মেঘনা নদীতে মা ইলিশ ধরতে গিয়ে গুলিবিদ্ধ জেলের মৃত্যু এবার পাঠ্যবইয়ে নৌকাকাণ্ডে অভিযুক্ত ইকবাল হায়দার ওএসডি  ছেলের মৃত্যুর কারণ জানেন না বাবা, মাঝেমধ্যে ‘আশঙ্কার’ কথা বলতেন তাহসিফ  বরিশাল নগরীতে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহত রাজাপুরে বাসা থেকে তুলে নিয়ে যুবককে হত্যার অভিযোগ স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত 
  • স্পিনেই পাকিস্তানকে হারাতে চায় টাইগ্রেসরা

    স্পিনেই পাকিস্তানকে হারাতে চায় টাইগ্রেসরা
    ছবি: সংগৃহীত 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নারী এশিয়া কাপের মঞ্চে সোমবার (৩ অক্টোবর) সকাল ৯টায় মাঠে নামবে বাংলাদেশের টাইগ্রেসরা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তাদের প্রতিপক্ষ পাকিস্তানের নারী দল। এই ম্যাচের আগে পাকিস্তানকে হারাতে নিজেদের পরিকল্পনা জানিয়ে দিয়েছেন বাংলাদেশ নারী দলের অন্যতম তারকা রুমানা আহমেদ।

    সিলেটে রোববার গণমাধ্যমে এই স্পিনিং অলরাউন্ডার জানিয়েছেন, স্পিন আক্রমণে ঘায়েল করে পাকিস্তানকে হারাতে চায় তারা। যদিও পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি ফরম্যাটে সফল নয় বাংলার নারীরা। আর এবারের এশিয়া কাপ হচ্ছে টি-টোয়েন্টি ফরম্যাটেই।

    এখন পর্যন্ত পাকিস্তানি নারীদের বিপক্ষে ১৫ টি-টোয়েন্টি ম্যাচ খেলে মাত্র একটিতে জিততে পেরেছে বাংলাদেশ। তবে এই ফরম্যাটে দুই দল সর্বশেষ খেলেছে প্রায় তিন বছর আগে। এরপর থেকে দুই দল ওয়ানডেতে মুখোমুখি হয়েছে এবং সেখানে পরিষ্কারভাবে এগিয়ে টাইগ্রেসরা।

    এইসময়ের মধ্যে তিন ওয়ানডে খেলে ৩টিতেই জিতেছে টাইগ্রেসরা। এছাড়াও দুই দলের মধ্যকার সর্বশেষ ৫ ওয়ানডের চারটাই জিতেছে বাংলাদেশের নারীরা। এবার টি-টোয়েন্টিতেও সেই জয়ের ধারায় ফিরতে চায় রুমানারা। আর তার জন্য স্পিন আক্রমণই ভরসা বলে জানিয়েছেন এই তারকা।

    রুমানা আহমেদ বলেন, ‘আমি যেটা মনে করি, জানি ওরা স্পিন বল ভালো খেলে। কিন্তু স্পিন দিয়েই তো ওদের বরাবর অ্যাটাক করেছি। আমাদের স্পিনাররা আগের চেয়ে বেশি ভালো করছে। আমরা দেখেছি আমাদের খেলা ম্যাচগুলোতে স্পিনাররা সর্বোচ্চ চেষ্টা করে আসছে। এখানেও পাকিস্তানকে হারাতে আমাদের স্পিন যথেষ্ট।’

    প্রথম ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে ৩ উইকেট নেওয়া রুমানা নিজের পারফরম্যান্স দিয়ে দলের জয়ে অবদান রাখতে চান জানিয়ে আরও যোগ করেন, ‘আমি চেষ্টা করি সবসময় অলরাউন্ড পারফরম্যান্স করতে। ওই ধারাবাহিকতাই রাখার চেষ্টা করবো। সামনে এটা আমাদের গুরুত্বপূর্ণ ম্যাচ। ব্যাটে-বলে অবদান রাখার চেষ্টা করবো।

    আমি কখনও শুধু ব্যাটিং বা বোলিং দিয়ে হিরো হচ্ছি না। দুটোতেই আমি অবদান রাখছি। ব্যাটে বলে তাল বা সামঞ্জস্য রাখার চেষ্টা করছি। হয়তো সবসময় রাখতে পারি না, তবুও চেষ্টা করেছি দুটোতেই যেন ক্লিক করে।’


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ