হিজলায় নতুন ইউএনও'র যোগদান

বরিশাল জেলার হিজলা উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করলেন মো. তারেক হাওলাদার । আজ রোববার হিজলা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন তিনি। এর আগে তিনি ভোলা জেলার দৌলতখান উপজেলায় নির্বাহী অফিসার হিসেবে কর্মরত ছিলেন।
নবাগত উপজেলা নির্বাহী অফিসার মো. তারেক হাওলাদার উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষের সাথে মতবিনিময় করে বলেন, বাংলাদেশ সরকারের সকল কর্ম পরিকল্পনা বাস্তবায়ন ও জনগণের সেবা করাই আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য, তাই সকলের সহযোগিতা কামনা করে বলেন এ উপজেলাকে আরো সমৃদ্ধ করতে আমি বদ্ধ পরিকর।
এইচকেআর