ঢাকা সোমবার, ২০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব, অপেক্ষা মন্ত্রিসভার সম্মতির
  • শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে : আমু

    শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে : আমু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু বলেছেন, শেখ হাসিনা জনগণকে শান্তিতে রাখার জন্য যেসব কাজ করছেন, এজন্য পুরস্কার হিসেবে তাকে আবারও ক্ষমতায় আনতে হবে।

    আজ রবিবার দুপুরে ঝালকাঠিতে ভূমিহীন ও গৃহহীনদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার জমি ও ঘর বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

    সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তর। সদর উপজেলায় বিভিন্ন স্থানে ৫৭ জন ভূমি ও গৃহহীন মানুষকে জমি ও ঘর উপহার দেওয়া হয়।

    আমির হোসেন আমু বলেন, এক সময় খাস জমি দখলে নিতো যাদের অর্থসম্পদ আছে তাঁরা। এখন কিন্তু আর সেই দিন নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণে আজ খাস জমিতে সরকারি অর্থে ভূমিহীনদের ঘর তুলে দেওয়া হচ্ছে। কারণ শেখ হাসিনা চাইছেন দেশের সকল মানুষের মৌলিক অধিকার বাস্তবায়িত হোক। তিনি সকল মানুষকে স্বাধীনতার স্বাদ দেওয়ার চেষ্টা করে যাচ্ছেন।

    তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে খাদ্য ঘাটতি পূরণ করে আজকে আমরা খাদ্যে উদ্বৃত্ত। এসব কিছুই হয়েছে শেখ হাসিনার দক্ষ নেতৃত্বের কারণে। শেখ হাসিনা জনগণকে শান্তিতে রাখার জন্য যেসব কাজ করছেন, এ জন্য পুরস্কার হিসেবে তাকে আবার ক্ষমতায় আনতে হবে। তাহলেই এসব কাজের ধারাবাহিকতা বজায় থাকবে।

    সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খান আরিফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. জোহর আলী, পুলিশ সুপার আফরুজুল হক টুটুল, জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেকুন নাহার।

    অনুষ্ঠানে ভিক্ষুক পুনর্বাসনের লক্ষে সুবিধাভোগীদের মাঝে গাভি বিতরণ করা হয়।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ