ঢাকা সোমবার, ২০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব, অপেক্ষা মন্ত্রিসভার সম্মতির
  • ঝালকাঠিতে পোস্ট অফিস থেকে ছিনতাইকারী আটক

    ঝালকাঠিতে পোস্ট অফিস থেকে ছিনতাইকারী আটক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    এক নারীর সঞ্চয়পত্র কেনার দুই লাখ টাকা ছিনিয়ে নেওয়ার সময় জনতার হাতে ধরা পড়েছে এক ছিনতাইকারী। তাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়। 

    রবিবার দুপুরে শহরের প্রধান ডাকঘরে এ ঘটনা ঘটে। আটক হওয়া ঝন্টু শেখ বরিশালের কালিজিরা এলাকার আবু বক্কর শেখের ছেলে। 

    পুলিশ ও স্থানীয়রা জানায়, নলছিটি উপজেলার দক্ষিণ কামদেবপুর গ্রামের শারমিন আক্তার নামে এক নারী দুই লাখ টাকা সঞ্চয়পত্র কেনার জন্য আসেন ঝালকাঠি শহরের প্রধান ডাকঘরে। এসময় তাঁর হাত থেকে টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে ওই নারী চিৎকার দেয়। হাতেনাতে ছিনতাইকারী ঝন্টু শেখকে আটক করে উপস্থিত জনতা। পরে তাকে পুলিশের হাতে সোপর্দ করা হয়। 

    ঝালকাঠি থানার এসআই গোতম চন্দ্র ঘোষ বলেন, আটক হওয়া ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তাকে প্রধান ডাকঘর থেকে থানায় নিয়ে আসা হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ