ঢাকা বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম

জাতীয় পার্টির সাবেক এমপি'র ভাতিজা ব্যবসায়ী পাভেল আর নেই 

জাতীয় পার্টির সাবেক এমপি'র ভাতিজা ব্যবসায়ী পাভেল আর নেই 
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

জাতীয় পার্টির সাবেক এমপি মিলকির ভাতিজা ও বরিশাল নগরীর ব্রাউন্ড কম্পাউন্ড এলাকার সৈয়দ হাসান জামানের ছেলে ব্যবসায়ী সৈয়দ ওমর শরিফ পাভেল ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

রোববার রাত সোয়া ২ টায় রাজধানীর মিরপুরের ডেলটা হেলথ কেয়ার হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এর আগে ঐ হাসপাতালে সাড়ে তিন মাস চিকিৎসাধীন ছিলেন সৈয়দ ওমর শরিফ পাভেল। 

আজ বাদ আছর ব্রাউন্ড কম্পাউন্ড জামে মসজিদ প্রাঙ্গণে নামাজের জানাজা শেষে বরিশাল মুসলিম কবরস্থানে তাকে দাফন করা হবে। এদিকে ব্যবসায়ী সৈয়দ ওমর শরিফ পাভেল এর মৃত্যুতে  গভীর শোক প্রকাশ করেছেন ১৯৯৩ ব্যাচ। এক বার্তায় তাঁরা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ