যুবলীগ চেয়ারম্যানের আরোগ্য কামনায় বরিশালে দোয়া মোনাজাত

করোনা আক্রান্ত বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশের রোগমুক্তি কামনায় বরিশালে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২ অক্টোবর) সকাল ১১ টায় নগরীর বান্দরোডস্থ পানি উন্নয়ন বোর্ডের রেস্ট হাউজের শেখ রাসেল স্মৃতি মিলনায়তনে মহানগর যুবলীগের উদ্যোগে এ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
মিলাদ ও দোয়া মাহফিলে মহানগর যুবলীগের আহবায়ক নিজামুল ইসলাম নিজাম, যুগ্ম আহবায়ক মাহমুদুল হক খান মামুন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান মধু, মহানগর যুবলীগের সদস্য মারুফ আহমেদ জিয়া, সৈয়দ মেহেদী হাসান রুমান, মানিক হাওলাদার, শহিদুল রেজভী, মাইদুল ইসলাম শোহান, সাইফুল্লাহ খান লাবু, আবুল কালাম আজাদ সেন্টু সহ মহানগর ও বিভিন্ন ওয়ার্ড যুবলীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ২৯ সেপ্টেম্বর যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশের কোভিড পজিটিভ আসে। বর্তমানে তিনি ডাক্তারের পরামর্শে নিজ বাসায় আইসোলেশনে আছেন।
এইচকেআর