ঢাকা সোমবার, ২০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব, অপেক্ষা মন্ত্রিসভার সম্মতির
  • আগামী নির্বাচন শেখ হাসিনা সরকারের অধীনেই হবে: আমু

    আগামী নির্বাচন শেখ হাসিনা সরকারের অধীনেই হবে: আমু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আগামী নির্বাচন শেখ হাসিনা সরকারের অধীনেই হবে এবং বিএনপি অস্তিত্ব রক্ষার জন্য এ নির্বাচনে অংশগ্রহণ করবে বলে বিশ্বাস করেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। তিনি বলেন ৫ জানুয়ারির নির্বাচন সংবিধান অনুযায়ী হয়েছে, সে নির্বাচনে বিএনপি আসেনি। 

    তাঁরা বোমাবাজি, মানুষ হত্যা, বাসে আগুন দিয়ে নির্বাচন বাঞ্চাল করার ষড়যন্ত্র শুরু করে। কিন্তু তাদের পক্ষে নির্বাচন বাঞ্চাল করা সম্ভব হয়নি। আজকেও তাঁরা আগামী জাতীয় সংসদ নির্বাচন বাঞ্চালের ষড়যন্ত্র করছে। আজকে আমরা পরিস্কারভাবে বলে দিতে চাই আগামী নির্বাচন শেখ হাসিনা সরকারের অধীনে অনুষ্ঠিত হবে। আমাদের বিশ্বাস বিএনপি তাদের অস্তিত্ব রক্ষার জন্য নির্বাচনে অংশগ্রহণ করবে। 

    শনিবার দুপুরে ঝালকাঠি জেলা মৎস্যজীবী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সম্মেলনের আয়োজন করে জেলা মৎস্যজীবী লীগ।

    বিএনপির উদ্দেশ্যে আওয়ামী লীগের প্রবীণ নেতা আমু বলেন, জনগণের সঙ্গে যদি বিএনপিকে থাকতে হয়, জনগণের কাছে যদি তাদের যেতে হয় অবশ্যই তাঁরা নির্বাচনে অংশগ্রহণ করবে। আজকে যদি ঘোলা পানিতে মাছ শিকার করতে চান, তাহলে রাজনৈতিকভাবে মোকাবেলা করা হবে বলেও হুশিয়ারি দেন আমির হোসেন আমু।

    সাবেক মন্ত্রী আমির হোসেন আমু বলেন, ইউরোপ আমেরিকার চেয়ে আমাদের দেশের পণ্যের দাম এখনো অনেক কম। সুতরাং আজকে যারা দ্রব্যমূল্য নিয়ে কথা বলে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চান, তাদের বিরুদ্ধে জনগণই সমুচিত জবাব দিবে। বিএনপি খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে আন্দোলন করে ব্যর্থ হয়েছে, তত্ত্বাবধায়ক সরকার নিয়ে কথা বলে ভোগ পাচ্ছে না, এখন তারা জিনসপত্র ও বিদ্যুতের দাম বৃদ্ধি নিয়ে কথা বলছেন। কিন্তু এগুলোতো সরকারের সৃষ্ট না। এটাতো করোনার প্রভাব ও ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে সারা বিশে^ হয়েছে। যেগুলো আমাদের সৃষ্ট না সেগুলো আমাদের কাঁধে চাপিয়ে দিয়ে আমাদের বিরুদ্ধে জনমত সৃষ্টি করবার অপচেষ্টার প্রতিবাদ করতে হবে।

    সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক শহিদুল ইসলাম মৃধার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন মৎস্যজীবী লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক লায়ন শেখ আজগর লস্কর। বিশেষ অতিথির বক্তব্য দেন মৎস্যজীবী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান, বরিশাল বিভাগীয় সহসভাপতি মো. ইউনুস, ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, পৌর মেয়র মো. লিয়াকত আলী তালুকদার ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খান আরিফুর রহমান। নতুন কমিটি আগামী এক মাসের মধ্যে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন অনুষ্ঠানের প্রধান অতিথি আমির হোসেন আমু।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ