তোয়াব খানের মৃত্যুতে বরিশাল প্রেসক্লাবের শোক

অনলাইন নিউজ পোর্টাল নিউজ বাংলা ও দৈনিক বাংলার সম্পাদক এবং একুশে পদকপ্রাপ্ত বর্ষীয়ান সাংবাদিক তোয়াব খান (৮৭) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার (১ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
তাঁর মৃত্যুতে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সভাপতি কাজী নাসির উদ্দিন বাবুল ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেনসহ সকল সদস্যবৃন্দ গভীর শোক প্রকাশ করেন। পাশাপাশি মরহুমের বিদেদী আত্মার মাগফেরাত কামনা এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
এইচকেআর