ঢাকা বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম

বরিশালে শ্রমিক দলের ৩ কমিটি গঠন

বরিশালে শ্রমিক দলের ৩ কমিটি গঠন
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশালে শ্রমিক দলের মতবিনিময় সভায় সদর উপজেলার দুটি ইউনিয়ন এবং বাকেরগঞ্জ পৌরশাখা শ্রমিক দলের কমিটি গঠন হয়েছে।

শুক্রবার সকাল ১১টায় বরিশাল নগরীর সদর রোডের দলীয় কার্যালয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক এম.জি ফারুক। সভায় প্রধান বক্তা ছিলেন জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম।

সদর উপজেলা শ্রমিকদলের সভাপতি মো. রফিকুল ইসলাম আকনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. বাবুল হাওলাদারের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা শ্রমিকদলের ভারপ্রাপ্ত সভাপতি আ. হক ফরাজী, সিনিয়র সহসভাপতি আব্দুর রব হাওলাদার, সহসভাপতি মো. নান্নু মিয়া, মো. শহীদ চৌধুরী, ইব্রাহিম মাসুম, তারেকুল ইসলাম তারেক ও সদর উপজেলা শ্রমিকদল সাংগঠনিক সম্পাদক মো. সেলিম হোসেন তালুকদার।

সভায় কন্ঠভোটে মিজানুর রহমান সোহরাবকে সভাপতি ও মো. সোহেল রানা সিকদারকে সাধারণ সম্পাদক করে সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়ন শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি এবং রবিউল ইসলাম নয়নকে সভাপতি ও মো. সবুজ হাওলাদারকে সাধারণ সম্পাদক করে জাগুয়া ইউনিয়ন শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। 

একই সভায় মো. আ. খালেক হাওলাদারকে সভাপতি ও মো. নাসির উদ্দিন হাওলাদারকে সাধারণ সম্পাদক করে ১৪ বছর পর বাকেরগঞ্জ পৌরশাখা শ্রমিক দলের ৬১ সদস্য বিশিস্ট পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়। 


এএজে
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ