ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • পাহারাদারকে বেঁধে ডিবি পুলিশ পরিচয়ে ১০ দোকানে ডাকাতি

    পাহারাদারকে বেঁধে ডিবি পুলিশ পরিচয়ে ১০ দোকানে ডাকাতি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নোয়াখালীর সুবর্ণচরে পাহারাদারকে বেঁধে ১০ দোকানে ডাকাতির ঘটনা ঘটে। এ সময় ডাকাতদল বাজারের পাহারাদারকে বেঁধে ১টি জুয়েলার্স ও দুটি মুদি দোকানসহ দশটি দোকানে ডাকাতি করে। এ ঘটনায় উপজেলার ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।  

    শুক্রবার (৩০ সেপ্টেম্বর) ভোর রাতের দিকে উপজেরার ৭ নং পূর্ব চরবাটা ইউনিয়নের ঘোষফিল্ড বাজারে এ ঘটনা ঘটে।  

    ভুক্তভোগী ব্যবসায়ী ও ঘোষফিল্ড ব্যবসায়ী সমিতির ভারপ্রাপ্ত দিদারুল আলম দিদার জানান, শুক্রবার ভোর রাতের দিকে ঘোষফিল্ড বাজারে ৬ ডাকাত অস্ত্র নিয়ে এসে দুই চৌকিদারকে বেঁধে ডিবি পুলিশ পরিচয় দিয়ে ১ টি স্বর্ণের দোকান, ২ টি মুদি দোকান, ১ টি ইলেকট্রিক দোকান, ২ টি গার্মেন্টস দোকান, ১টি ভ্যারাটিজ দোকান, ১টি চা দোকান, ১ টি ডেকেরেটর দোকান,তেল দোকান সহ মোট ১০ টা দোকানে ডাকাতি করে। একই সঙ্গে ডাকাত দল দুটি মোটরসাইকেল নিয়ে যায়। ডাকাত দল নগদ টাকাসহ ৭/৮ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।  

    চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। সন্ধ্যার দিকে ভুক্তভোগী ব্যবসায়ীরা লিখিত অভিযোগ দেবে।  অভিযোগের আলোকে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অপর এক প্রশ্নের জবাবে ওসি বলেন, এটি ডাকাতি নয় চুরির ঘটনা।  


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ