ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • নোয়াখালীতে পিকআপ ভ্যানের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু 

    নোয়াখালীতে পিকআপ ভ্যানের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নোয়াখালীর কবিরহাট উপেজেলায় পিকআপ ভ্যানের ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।  

    নিহত মো.শফিউল্যাহ (৬৫) উপজেলার কবিরহাট পৌরসভার ২নম্বর ওয়ার্ডের পূর্ব ফতেহপুর গ্রামের আমিন উদ্দিন বেপারী বাড়ির মৃত নোয়াব আলীর ছেলে।  

    শুক্রবার (৩০ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার কবিরহাট টু বসুরহাট প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে।  
     
    পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে কবিরহাট টু বসুরহাট প্রধান সড়কে সোনাপুর গামী পিকআপ ভানের সাথে ধাক্কা লেগে রাস্তায় পড়ে যায় বৃদ্ধ শফি উল্যাহ। পরে এলাকার লোকজন তাকে উদ্ধার করে কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।  

    কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, দুর্ঘটনার পর পরই চালক পালিয়ে যায়।  স্থানীয় এলাকাবাসী পিকআপ ভ্যান আটক করে।  খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পিকআপ জব্দ করে থানায় নিয়ে আসে। নিহতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়া পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। জিডি মূলে এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ