ঢাকা সোমবার, ২০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব, অপেক্ষা মন্ত্রিসভার সম্মতির
  • কাঁঠালিয়ায় অগ্নিকাণ্ডে ৭ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই

    কাঁঠালিয়ায় অগ্নিকাণ্ডে ৭ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠীর কাঁঠালিয়ার আমুয়া বন্দর বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ৭টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের ২টি ইউনিট দীর্ঘক্ষণ চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে প্রায় ১ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে জানিয়েছে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা। 

    শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টায় দিকে রুটির দোকান থেকে এ আগুনের সুত্রপাত ঘটে। 

    বাজারের নৈশ প্রহরীরা সিদ্দিকুর রহমান জানান, রুটির দোকানে আগুন জ্বলতে দেখে ডাক চিৎকার ও মাইকিং করেণ। এসময় স্থানীয়রা ছুটে এসে প্রথমে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে, কিন্তু  মুহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে আশ-পাশের ব্যবসা প্রতিষ্ঠান পুরে ছাই হয়ে যায়।  পরে সংবাদ পেয়ে কাঁঠালিয়া ও বামনা উপজেলার ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ছুটে এসে দুই ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনে।

    জানা গেছে, মো. রুসুল হাওলাদারের মুদি মনোহরীর দোকান, শাবুর পোল্টি ফিডের দোকান, ফোরকানের জুতার দোকান, আফজালের মুদির দোকান, সামসুর হোটেল ও আল আমিনের মুদির দোকানসহ ৭টি দোকান পুড়ে যায়। 

    এদিকে ঘটনান পর পরই ঘটনাস্থল পরির্দশন করেন কাঁঠালিয়া উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান ও কাঁঠালিয়া থানা অফিসার ইনর্চাজ মো. মুরাদ আলী। 

    কাঁঠালিয়া ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স ষ্টেশন অফিসার মো. শহিদুল ইসলাম জানান, আগুন লাগার খবর পাওয়া মাত্র বামনার ফায়ার সার্ভিস ইউনিটসহ আমরা আমরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। ক্ষয়ক্ষতির পরিমান তদন্ত করে বলা যাবে। 

    আমুয়া বন্দর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. জাকির হোসেন গোলদার জানান, রাত ৪টার দিকে নৈশপ্রহরী চিৎকারে আমরা বাজারে আসে, পড়ে মাইকিং করে এলাকাবাসীকে অবহিত করি। কাঁঠালিয়া ও বামনা ফায়ার সার্ভিসকে জানালে তাঁরা তাৎক্ষনিক এসে আগুন নিয়ন্ত্রণ আনে। এ সময়ের মধ্যে বাজারের ৭টি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে, এতে ব্যবসায়ীদের প্রায় ১ কোটি টাকার ক্ষতি হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ