ঢাকা বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম

বরিশালে চ্যানেল আইর ২৪তম প্রতিষ্ঠাবার্ষির্কী পালিত

বরিশালে চ্যানেল আইর ২৪তম প্রতিষ্ঠাবার্ষির্কী পালিত
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশালে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে চ্যানেল আই এর ২৪তম প্রতিষ্ঠাবার্ষির্কী পালিত হয়েছে। আজ শুক্রবার সকাল ১১টায় বরিশাল প্রেসক্লাব হল রুমে এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম।
 
প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও ইনডিপেন্ডেন্ট টেলিভিশনের ব্যুরো প্রধান মুরাদ আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি পুলিশ সুপার ছাড়াও বক্তব্য রাখেন আঞ্চলিক দৈনিক বিপ্লবী বাংলাদেশের প্রকাশক মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ, সাংবাদিক ও লেখক তপংকর চক্রবর্তী, সাংবাদিক ইউনিয়ন বরিশালের সভাপতি ও নিউজ ২৪ টেলিভিশনের ব্যুরো প্রধান সাইফুর রহমান মিরণ, বরিশাল ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের (বিইমজা) সাধারন সম্পাদক ও মাছরাঙ্গা টেলিভিশনের ব্যুরো প্রধান গিয়াস উদ্দিন সুমন, দৈনিক বাংলাদেশ প্রতিদিন ও দেশ টিভির ব্যুরো প্রধান রাহাত খান, চ্যানেল ২৪ টেলিভিশন এর ব্যুরো প্রধান কাওছার হোসেন রানা, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ও বৈশাখী টিভির বরিশাল প্রতিনিধি মিথুন সাহা, বরিশাল টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের (বিটিসিএ) সভাপতি গোবিন্দ সাহা ও বাংলানিউজ২৪ডটকম এর স্টাফ রির্পোটার মুশফিক সৌরভ সহ অন্যান্যরা।  
 
সভায় বক্তারা চ্যানেল আই’র উত্তরোত্তর সাফল্য কমনা করেন। আগামীতে দেশের উন্নয়নে এই চ্যানেলটি অগ্রনী ভূমিকা পালন করবে বলে প্রত্যাশা করেন তারা।
 
আলোচনা সভার শেষ পর্যায়ে প্রধান অতিথি সহ অন্যান্যরা কেক কেটে চ্যানেল আই’র প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেন। 


 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ