মুলাদী ৭নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি নান্নু, সম্পাদক আমির

মুলাদী -বাবুগঞ্জ আসনের সাংসদ সদস্য গোলাম কিবরিয়ার হাতকে শক্তিশালী করার মাধ্যমে এ অঞ্চলে উন্নয়নকে ধরান্বিত করার আহবান জানিয়ে উপজেলার মুলাদী সদর ইউনিয়ন ৭নং ওয়ার্ড জাতীয় পার্টির কমিটি গঠন করা হয়ছে।
বৃহস্পতিবার বিকাল ৫টায় ইউনিয়নের খালাসিরচ সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন জাতীয় পার্টির আহবায়ক মোকছেদুর রহমানের শরীফের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও জাতীয় পার্টির কো-কনভেনার আঃ মজিদ, যুগ্ন আহবায়ক বজলুর রহমান সরদার, সেলিম আহম্মেদ চৌকিদার, জানে আলম চৌধুরী দুলাল,উপজেলা সদস্য এ্যাড. মাহমুদ হোসেন টিপু, উপজেলা সৈনিক পার্টির সভাপতি ও জাতীয় পার্টির সদস্য আঃ রশিদ হাওলাদার।
ইউনিয়ন জাতীয় পার্টির যুগ্ন আহবায়ক মাষ্টার জসিম উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত কমিটিতে মো. জাকির হোসেন নান্নু খান কে সভাপতি মো. আমির হোসেন সাধারণ সম্পাদক, মো. জামাল বেপারী সাংগঠনিক সম্পাদক ও জিয়াউল সরদার, লালচান প্যাদাকে সহ-সভাপতি করে ৪১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
এইচকেআর