উন্নত সমৃদ্ধ দেশ গড়তে হলে শিক্ষার বিকল্প নেই:এমপি শাহে আলম

বরিশাল-২ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি মো. শাহে আলম বলেন, উন্নত সমৃদ্ধ দেশ গড়তে হলে শিক্ষার বিকল্প নেই, যে জাতি যত শিক্ষিত সে জাতি তত উন্নত। বৃহস্পতিবার বিকেল ৩ টায় হাবিবপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে হাবিবপুর শিক্ষা কমপ্লেক্স উন্নয়ন পরিষদের উদ্যোগে শিক্ষা উন্নয়ন বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
ডিআইজি মো. জামিল হাসান বিপিএম ও পিপিএম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু, সাবেক উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান ইকবাল, উপজেলা নির্বাহী অফিসার ফারিহা তানজিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস.এম জামাল হোসেন, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. গিয়াস উদ্দিন বেপারী, ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান সীমা রানী শীল, সমাজসেবক ডাঃ এস.কে বল্লভ প্রমূখ। অনুষ্ঠানে ১০০ জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীর মাঝে শিক্ষা উন্নয়নের জন্য শিক্ষাবৃত্তি প্রদান করেন।
এইচকেআর