উজিরপুরে সড়ক দুর্ঘটনা রোধে পুলিশের বিশেষ অভিযান

মহাসড়কে শৃঙ্খলা বজায়, হ্যালোজেন লাইট অপসারণ ও দুর্ঘটনা রোধে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। বুধবার রাত ১০ টার সময় উজিরপুরের ইসলাদি পুলিশ চেকপোস্টে বরিশাল জেলা পুলিশ সুপার অহেদুল ইসলাম এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসেন পিপিএম, উজিরপু থানার ওসি (তদন্ত) মমিন উদ্দিন, ট্রাফিক ইন্সপেক্টর মো. মোস্তাফিজুর রহমান ও ট্রাফিক সার্জেন্ট আতিক ও আলমগীর হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন উজিরপুর প্রেসক্লাবের সাংবাদিক ও জেলা বাস ও ট্রাক মালিক ও শ্রমিক সমিতির নেতৃবৃন্দ। জেলা পুলিশ সুপার বলেন, মহাসড়কে প্রত্যেকটা গাড়ির হেডলাইটের এক-তৃতীয়াংশ কালো কালি দিয়ে আবৃত করে রাখতে হবে। দুর্ঘটনা রোধে মহাসড়কে কোন প্রকার টমটম ভটভটি থ্রি হুইলার এবং অটোরিক্সা চলতে পারবে না।
তিনি আরো বলেন, বরিশাল বাস মালিক সমিতি ও ট্রাক মালিক সমিতিসহ পরিবহন দপ্তরকে সাত দিনের সময় বেঁধে দেন, এর ধারাবাহিকতায় এ অভিযান পরিচালনা করেন, এসময় বাস-ট্রাক এবং মাইক্রোবাস সহ বেশ কিছু পরিবহনের বিরুদ্ধে মামলা ও সতর্ক করা হয়।
এইচকেআর