ঢাকা বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম

মেহেন্দিগঞ্জে পূজা কমিটির সাথে সাংসদ পংকজ নাথ'র মতবিনিময় 

মেহেন্দিগঞ্জে পূজা কমিটির সাথে সাংসদ পংকজ নাথ'র মতবিনিময় 
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

আসন্ন দূর্গা পূজা উপলক্ষে মেহেন্দিগঞ্জ উপজেলার সকল মন্দির কমিটি ও পূজা কমিটির সাথে মতবিনিময় সভা করলেন সংসদ সদস্য পংকজ নাথ। 

আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পংকজ নাথ তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশ সম্প্রীতির দেশ। বাংলাদেশে সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। বিএনপি-জামাত দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে সাম্প্রদায়িক হামলা সহ দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত। বিএনপি-জামাতের সকল ষড়যন্ত্র মোকাবেলায় নেতাকর্মীদের প্রস্তুত থাকার জন্য আহবান জানান। 

এসময় সাংসদ পংকজ নাথ প্রধানমন্ত্রী ও তাঁর নিজস্ব তহবিল থেকে মেহেন্দিগঞ্জ উপজেলার ২৪ টি মন্দিরে ৩০ হাজার টাকা করে অনুদান প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নুরুননবী, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সায়্যিদ মোহাম্মদ আমরুল্লাহ, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও ভাইস চেয়ারম্যান খোরশেদ আলম ভুলু, সুভাষ চন্দ্র সরকার, থানা অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা শাহে আলম বয়াতি, মহিলা ভাইস চেয়ারম্যান রোমানা আক্তার, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আফরোজা কবির শিউলি, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাদল কৃষ্ণ পাল, সাধারণ সম্পাদক মনোজ দেবনাথ সহ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। 

পরে সংসদ সদস্য পংকজ নাথ উপজেলা মৎস্য অফিস আয়োজিত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করে চরএককরিয়া ইউনিয়নে নদী ভাঙ্গন রোধে জিও ব্যাগ প্রকল্পের কাজ উদ্বোধন করেন।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ