ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • যারা সাম্প্রদায়িকতা সৃষ্টিকারী তারা যেন কেউ আওয়ামী লীগে অনুপ্রবেশ করতে না পারে- আমু

    যারা সাম্প্রদায়িকতা সৃষ্টিকারী তারা যেন কেউ আওয়ামী লীগে অনুপ্রবেশ করতে না পারে- আমু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    যারা সাম্প্রদায়িকতা সৃষ্টিকারী তারা যেন কেউ আওয়ামী লীগে অনুপ্রবেশ করতে না পারে সেদিকে সতর্ক দৃষ্টি রাখার আহবান জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। 

    তিনি বলেন, মুষ্ঠিমেয় কিছু রাজনৈতিক লোক সম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চায়। জনগণ সামাজিক সম্প্রীতি রক্ষা করে চলে বিধায় অপশক্তি ভোগ পায় না। 

    বৃহস্পতিবার দুপুরে ঝালকাঠিতে সামাজিক সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসনের আয়োজনে শিল্পকলা একাডেমি মিলনায়তনে সকল ধর্মের লোকদের অংশগ্রহণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। রাজনৈতিক স্বার্থ হাসিল করার জন্য এ দেশে বারবার সাম্প্রদায়িকতার সৃষ্টি করা হয়েছে বলে জানিয়ে আওয়ামী লীগের এ বর্ষিয়ান নেতা বলেন, ইসলাম ধর্মে কিন্তু সাম্প্রদায়িকতা নেই। 

    তারপরেও একটি গোষ্ঠী ধর্মের অপব্যাখ্যা দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে যাচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে কারা বারবার এ দেশে সাম্প্রদায়িকতা সৃষ্টি করছে। ভোট আসলে কারা হিন্দুদের বাড়িতে আক্রমন করে! এই গোষ্ঠীকে চিহ্নিত করতে পারলেই সাম্প্রদায়িকতা নির্মুল হবে। 

    আজকে শুধু মন্ডপে মন্ডপে পাহারা দিলেই হবে না, সাম্প্রদায়িকতার সৃষ্টিকারী যারা তাদের আঘাত করতে হবে, তাদের শাস্তি দিতে হবে। তাহলেই দুস্কৃতকারীরা নিস্কৃয় হবে। 

    জেলা প্রশাসক মো. জেরহ আলীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন পুলিশ সুপার আফরুজুল হক টুটুল, জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তরুণ কর্মকার, মাওলানা মো. আবু হানিফ ও পুরহিত সমিতির সভাপতি বিপুল চন্দ্র চক্রবর্তী।
     


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ