বরিশালে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

নাগরিকরা আবেদন করুক বা না করুক স্বপ্রণোদিত হয়ে প্রশাসনের সকল স্তরের প্রকাশযোগ্য তথ্য ওয়েবাইটে থাকতে হবে। তথ্য অধিকার নিশ্চিত করতে উপজেলা, জেলা ও বিভাগীয় প্রশাসনের ওয়েবসাইটগুলোকে সীঘ্রই হালনাগাদ করতে হবে।
বরিশাল সার্কিট হাউজে আন্তজার্তিক তথ্য অধিকার দিবসের আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. ওয়াহেদুর রহমান। জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারের সভাপতিত্বে বুধবার সকাল সাড়ে দশটায় অনুষ্ঠিত আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি মো. শহীদুল্লাহ, বীর প্রতীক কেএসএ মহিউদ্দীন মানিক, সচেতন নাগরিক কমিটির সভাপতি অধ্যাপক শাহ্ সাজেদা। মূল প্রবন্ধ উপস্থাপন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) মো. সোহেল মারুফ।
আলোচনা সভায় বক্তারা বলেন, তথ্য অধিকার নিশ্চিতে বরিশাল পরপর দুবার সেরা হয়েছে। এ ধারা অব্যাহত রাখতে সরকারি বেসরকারি সকল পর্যায়ে সচেষ্ট থাকতে হবে। তথ্য অধিকার আইনের সঠিক ব্যবহার করতে হবে। এটিকে কাজে লাগিয়ে কাউকে বিব্রত করা যাবেনা।
তথ্য প্রযুক্তির যুগে জনগনের তথ্য অধিকার নিশ্চিত হোক এই প্রতিপাদ্য নিয়ে এ সভার আয়োজন করে জেলা ও বিভাগীয় প্রশাসন। আলোচনা সভার আগে সার্কিট হাউজ চত্বরে র্যালি অনুষ্ঠিত হয়।
এইচকেআর