ঢাকা সোমবার, ২০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব, অপেক্ষা মন্ত্রিসভার সম্মতির
  • প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে রাজাপুরে খাবার বিতরণ

    প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে রাজাপুরে খাবার বিতরণ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে ঝালকাঠির রাজাপুরে আওয়ামী লীগ, কেন্দ্রীয় মুক্তিযুদ্ধ বিষয়ক উপ-কমিটির সদস্য ও কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এর পরিচালক এম মনিরুজ্জামান মনিরের উদ্যোগে অসহায়, দুঃস্থ, ছিন্নমুল মানুষসহ এতিম ও পথশিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

    বুধবার (২৮ সেপ্টেম্বর) রাজাপুর প্রেসক্লাব চত্ত্বর থেকে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করে রাজাপুর উপজেলার গুরুত্বপূর্ন স্থান সমূহে খাবার বিতরণের মাধ্যমে কর্মসূচী শেষ করা হয়।

    এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মো. জিয়া হায়দার খান লিটন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. ডেজলিং তালুকদার, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম খান, রাজাপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক  মো. নাসির উদ্দিন মৃধাসহ রাজাপুর উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

    খাবার বিতরণ অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন রাজাপুর উপজেলা শেখ রাসেল স্মৃতি সংসদ এর সাধারণ সম্পাদক মো. সাইফুজ্জামান রুবেলসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ