ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • জেলের জালে ধরা পড়ল ৩২ কেজির বিরল সোনালী ভোল!

    জেলের জালে ধরা পড়ল ৩২ কেজির বিরল সোনালী ভোল!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের পাড়েরহাট মৎস্য বন্দরে মঙ্গলবার সন্ধ্যায় একটি মাছ নিয়ে হইচই পড়ে যায়। মাছটি বঙ্গোবসাগর থেকে জালে ধরা পড়ার পরে তা নিয়ে আসেন বাদল নামে এক মাঝি। 

    বন্দরের আড়তে এসে বাদল জানতে পারেন তাঁর জালে ধরা পড়া মাছটি বিরল প্রজাতির সোনালী হাইতি ভোল মাছ। ঔষধি গুনাগুণ থাকার কারণে অত্যাধিক মূল্যবান বাদলের পাওয়া এ মাছটির ওজন ৩২ কেজি ৭০০ গ্রাম। যার মূল্য হতে পারে ২৭ লাখ টাকা পর্যন্ত। এ খবর ছড়িয়ে পড়লে বন্দরে ভিড় জমায় জেলে ও স্থানীয়রা। তবে মাছটি সোনালী হাইতি ভোল মাছ কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন কেউ কেউ।

    পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার তেলিখালী ইউনিয়নের জুনিয়া গ্রামের জেলে বাদল মাঝি। বঙ্গোবসাগরে নিয়মিত মাছ ধরতে যান বাদল। তবে এবার সাগরে গিয়ে জাল ফেলে ২ দিন আগে পেয়েছেন বিরল প্রজাতির একটি বড় মাছ। মাছটি নিয়ে বন্দরের আড়তে নিয়ে আসার পরে এ মাছটির নাম জানতে পারেন সোনালী হাইতি ভোল। গভীর সমুদ্রে তার জালে আটকা পড়া বিরল প্রজাতির মাছটির ওজন ৩২ কেজি ৭০০ গ্রাম। এরপর মাছটির দাম নিয়ে চলছে নানা গুঞ্জন। তবে মাছটি সোনালী হাইতি ভোল হলে ১৫ থেকে ২৭ লাখ টাকা পর্যন্ত দাম হতে পারে বলে শোনা যায়। দাম জানার পরে বাদল ও তার জেলেরা মাছটিকে বরফের মধ্যে ভালকরে আটকে রাখে। কাউকে আর দেখতে দেয়নি। এরপর মাছের জন্য পাহারা বসায়। বুধবার এ মাছটি বন্দরে ডাক তুলে বিক্রি করার চেষ্টা করে। তবে মাছ নিয়ে অনেকটাই বিপাকে পড়েন তাঁরা। বুধবার সকাল থেকে পাড়েরহাট মৎস্য বন্দরের বাজারের ক্রেতারা বাদলের দাবিকৃত মূল্য দিয়ে কিনতে রাজি হয়নি। 

    মাঝি বাদল হোসেন জানান, গভীর সাগরে মাছ ধরতে গিয়ে দুদিন আগে তার ইলিশের জালে ধরা পড়ে বড় একটি অচেনা মাছ। মাছটি নিয়ে তিনি বন্দরের আড়তে এসে ওজন করে দেখেন ৩২ কেজি ৭০০ গ্রাম। মাছটিতে বরফ দিলে মাছটি সোনালী আকার ধারণ করে। তখন সবাই এ মাছটি সোনালী হাইতি ভোল মাছ বলে শনাক্ত করে। তবে স্থানীয় জেলে ও ব্যবসায়ীরা বলছেন মাছটি যদি সোনালী হাইতি ভোল মাছ হয় তবে তার দাম ১৫ থেকে ২৭ লাখ টাকা পর্যন্ত হতে পারে। 

    দক্ষিণ উপকূলীয় মৎস্য কল্যাণ সমিতির সভাপতি মিজানুর রহমান জানান, বাদলের মাছটি সোনালী হাইতি ভোল মাছ কিনা তা নিশ্চিত না। তবে সোনালী হাইতি ভোল মাছ হলে দাম ১৫ থেকে ২৭ লাখ টাকা পর্যন্ত হতে পারে। তবে মাছটিকে সাগরের কালো পোয়া মাছ বলছে পিরোজপুরের জেলা মৎস কর্মকর্তা মো. আব্দুল বারী। তবে তিনিও এ মাছটি মূল্যবান বলে জানিয়েছেন।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ