বাবুগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে সহায়তা প্রদান

বরিশালের বাবুগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের ১ লাখ ৬০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন বরিশাল জেলা প্রশাসন।
সোমবার দুপুর ২ টায় বাবুগঞ্জ বাজারে উপজেলা নির্বাহী অফিসার নুসরাত ফাতিমা এর সভাপতিত্বে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বরিশাল বিভাগীয় কমিশনার মো. আমীনুল আহসান।
সহায়তা প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন হায়দার, বাবুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব কাজী ইমদাদুল হক দুলাল, বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম খালেদ হোসেন স্বপন, বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রহমতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মৃধা মুহাম্মদ আক্তার উজ জামান মিলন, বাবুগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. ইকবাল আহমেদ আজাদ, বাবুগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুবুর রহমান।
উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সুব্রত বিশ্বাস দাস এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মো. নাসির উদ্দিন, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোসা. আসমা আক্তার, বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাব সভাপতি মো. জহিরুল হাসান অরুণ, মাধবপাশা ইউপি চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান, চাঁদপাশা ইউপি চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন রাঢ়ী, রহমতপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. সরোয়ার ফকির, এয়ারপোর্ট থানার পুলিশ পরিদর্শক মো. জামাল, বাবুগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির আহবায়ক মো. ফখরুল আলম খান, সদস্য সচিব পরিতোষ চন্দ্র পাল, সদস্য মো. শেখ নজরুল ইসলাম মাহবুব, অপু চন্দ্র দাস, মাস্টার মো. কাজেম আলী মৃধা প্রমূখ।
এইচকেআর