ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাবুগঞ্জের ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ছাত্রদল নেতা মাহফুজুল আলম মিঠু  পাথরঘাটায় বলেশ্বর নদীতে ৯ যাত্রী নিয়ে বন বিভাগের ট্রলারডুবি, নিখোঁজ ১ শিক্ষামন্ত্রীর পদত্যাগের এক দফা দাবিতে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ পিরোজপুরে হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন পিরোজপুরে ঝর্ণা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হাই কোর্টে খালাস আগৈলঝাড়া থানায় হামলা মামলার আসামি ঢাকায় ডিবির হাতে গ্রেফতার মন্ত্রীর পদত্যাগের দাবি বাদ, ছয় দফা দাবি নিয়ে সচিবালয়ে ৬ শিক্ষার্থী ভুল ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশে গণমাধ্যমকে সতর্ক করলো তথ্য অধিদপ্তর শিক্ষাভবনে তালাবদ্ধ ব্যারিকেড, সামনে আন্দোলনকারী শিক্ষার্থীরা দেশের সব মাদরাসায় ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ পালনের নির্দেশ
  • ইয়াবা রেখে প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে ফাঁসলেন নিজেরাই

    ইয়াবা রেখে প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে ফাঁসলেন নিজেরাই
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নোয়াখালীর সদর উপজেলায় পূর্ব শক্রতার জের ধরে প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে ইয়াবাসহ এক নারী ও যুবক নিজেই ডিবি পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন। 

    গ্রেফতারকৃতরা হলো, সদর উপজেলার বাসিন্দা আব্দুর নুর সুজন (৩২) ও শামসুন্নাহার ফারজানা (৪৫)।  

    সোমবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে আসামিদের নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেয়। এর আগে, রোববার বিকেল ৪টার দিকে নোয়াখালী পৌরসভার লক্ষীনারায়ণপুর মহল্লার পাঁচ রাস্তার মোড় সংলগ্ন এস.এ পরিবহন অফিসের সামনে এ ঘটনা ঘটে।  

    জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-ডিবি) নিজাম উদ্দিন আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,  রোববার আব্দুর নুর সুজন ডিবি পুলিশের কাছে ফোন করে জানায় সুধারাম থানা এলাকায় লক্ষীনারায়ণপুর মহল্লার পাঁচ রাস্তার মোড় সংলগ্ন এস.এ পরিবহন অফিসের সামনে পাকা রাস্তার উপর এক ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করছে। এমন খবরের ভিত্তিতে ডিবি পুলিশ ঘটানস্থল থেকে মো.ইব্রাহিম খলিল(৫৩) কে আটক করে। তথ্যদাতা আব্দুল নুর সুজন ইব্রাহিম খলিলের থেকে মাছের পোনা ক্রয় করার কথা বলে তাকে ফোন করে ঘটনাস্থলে নিয়ে আসে। কথাবার্তার এক পর্যায়ে তথ্যদাতা মো.আব্দুর নুর সুজন তাঁর প্যান্টের ডান পকেট থেকে কিছু একটি বাহির করাকালে তাহার আচরণ সন্দেহপূর্ণ হওয়ায় তাকে আটক করা হয় এবং তাহার ডান হাত থেকে সাদা পলিথিনে মোড়ানো ৫০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। 

    ওসি আরও বলেন, আসামি আব্দুর নুর সুজনকে জিজ্ঞাসাবাদে জানায় যে, ঘটনাস্থলে অপর ব্যক্তি শামসুন্নাহার ফারজানা তাকে ইয়াবা গুলো দিয়েছে। তাৎক্ষণিক ফারজানাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে সে জানায় যে, তাহার পরিচিত আবির হোসেন রাব্বির মামার সাথে ভিকটিম ইব্রাহিম খলিলের পূর্ব থেকে জায়গা জমি নিয়া বিরোধ চলছে। ওই বিরোধকে কেন্দ্র করে ইব্রাহিম খলিলকে ইয়াবা দিয়ে ফাঁসানোর উদ্দেশ্য মাছের পোনা ক্রয় বিক্রয়ের কথা বলে ভিকটিম ইব্রাহিম খলিলকে ঘটনাস্থলে নিয়ে আসে এবং পুলিশকে সংবাদ দেন। এ ঘটনায় পলাতক আসামি আবির হোসেন রাব্বিসহ ৩জনের বিরুদ্ধে সুধারাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ