ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • করোতোয়া নদীতে নৌকাডুবি: মৃতের সংখ্যা বেড়ে ৩৮

    করোতোয়া নদীতে নৌকাডুবি: মৃতের সংখ্যা বেড়ে ৩৮
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পঞ্চগড়ের বোদা উপজেলায় করোতোয়া নদীতে নৌকাডুবিতে নিখোঁজ আরও ১৩ জনের মরদেহ পাওয়া গেছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে।

    এ ঘটনায় এখনো অন্তত ৫৫ জন নিখোঁজ রয়েছেন।

    সোমবার (২৬ সেপ্টম্বের) সকাল থেকে দুপুর পর্যন্ত বোদায় চারজনের, দেবীগঞ্জ উপজেলায় দু’জনের ও পাশের জেলা দিনাজপুরের খানসামা উপজেলা থেকে ছয়জনের এবং বীরগঞ্জ উপজেলা থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়। মৃতদের মধ্যে ১৬ নারী, ১০টি শিশু ও সাতজন পুরুষ রয়েছেন।  

    এদিকে বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজয় কুমার রায়, দেবীগঞ্জ থানার ডিউটি অফিসার সোহেল রানা, ও খানসামা থানার ওসি চিত্তরঞ্জন বিষয়টি গনমাধ্যমকে নিশ্চিত করেন।

    এর আগে রোববার (২৫ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে বোদা উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের আউলিয়া ঘাটের কাছে শতাধিক যাত্রী নিয়ে করতোয়া নদীতে নৌকাটি ডুবে যায়। নৌকাটির যাত্রীরা মহালয়া পূজা উপলক্ষে দেবীগঞ্জ উপজেলার বদেশ্বরী মন্দিরে যাচ্ছিলেন।  ওই দিনই ২৫ জনের মরদেহ উদ্ধার করা হয়।  

    এ ঘটনাটি তদন্ত করতে রাতে পঞ্চগড়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দ্বীপংকর রায়কে প্রধান করে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করে জেলা প্রশাসন। কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবদন জমা দিতে বলা হয়েছে।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ