ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • ৬১ জেলার মধ্যে প্রথম নারী চেয়ারম্যান নির্বাচিত হলেন সালমা রহমান হ্যাপী

    ৬১ জেলার মধ্যে প্রথম নারী চেয়ারম্যান নির্বাচিত হলেন সালমা রহমান হ্যাপী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুর জেলা পরিষদ নির্বাচনে প্রথম নারী চেয়ারম্যান হিসাবে বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হয়েছেন সালমা রহমান হ্যাপী। রোববার তাঁর বিপক্ষে প্রতিদ্বন্দী প্রার্থী মহিউদ্দিন মহারাজ প্রার্থিতা প্রত্যাহার করে নেওয়ায় চেয়ারম্যান নির্বাচিত হলেন হ্যাপী।

    বিষয়টি নিশ্চিত করেছেন পিরোজপুর জেলা নির্বাচন কর্মকর্তা জিয়াউর রহমান খলিফা।

    সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান এবং জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন মহারাজ রোববার তাঁর নেতাকর্মী ও ছোট ভাই ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং উপজেলা চেয়ারম্যান মিরাজুল ইসলামকে সঙ্গে নিয়ে পিরোজপুর আওয়ামী লীগের দলীয় কার্যালয় এসে এক সংবাদ সম্মেলনে মিলিত হন। 

    সম্মেলনে তিনি তাঁর লিখিত বক্তব্যে দলের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্তের প্রতি পূর্ণ আস্থা ও শ্রদ্ধা রেখে চেয়ারম্যান প্রার্থী ও শহিদ পরিবারের সন্তান সালমা রহমান হ্যাপীর প্রতি সমর্থন জানিয়ে এ নির্বাচন (জেলা পরিষদ) থেকে প্রার্থিতা প্রত্যাহার করার ঘোষণা দেন। 

    এ ছাড়া অপর বাকি দুজন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী তারাও তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করায় সালমা রহমান হ্যাপীর আর কোনো প্রতিদ্বন্দী না থাকায় বিনা প্রতিদ্বন্দিতায় ৬১ জেলার মধ্যে একমাত্র নারী চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ