ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • গলায় কলসি বেঁধে গড়াই নদীতে গৃহবধূর ঝাঁপ

    গলায় কলসি বেঁধে গড়াই নদীতে গৃহবধূর ঝাঁপ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাজবাড়ীর বালিয়াকান্দিতে মনোয়ারা বেগম (৫৫) নামের এক গৃহবধূ গলায় বালুভর্তি কলসি বেঁধে গড়াই নদীতে ঝাঁপ দিয়েছেন। রোববার দুপুরে উপজেলার জঙ্গল ইউনিয়নের অলংকারপুর গ্রামে এ ঘটনা ঘটে।

    মনোয়ারা বেগম ওই গ্রামের মৃত গণি মণ্ডলের স্ত্রী।

    মোকারম হোসেন মোল্লা নামের স্থানীয় একজন বলেন, দুপুর ১টার দিকে ওই গৃহবধূ বাড়ি থেকে কলসি ও দড়ি নিয়ে বের হন। পাশের গড়াই নদীর তীরে গিয়ে কলসিতে বালুভর্তি করে গলায় পেঁচিয়ে নদীতে ঝাঁপ দেন। দূর থেকে এক পথচারী মহিলা দেখে চিৎকার দিলে স্থানীয়রা বিষয়টি জানতে পারেন। পরে বিকেলে বালিয়াকান্দি ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার তৎপরতা শুরু করেন।

    জঙ্গল ইউনিয়নের চেয়ারম্যান কল্লোব বসু জানান, ধারণা করা হচ্ছে আত্মহত্যার করার জন্য ওই গৃহবধূ নদীতে ঝাঁপ দেন। সন্ধ্যা পর্যন্ত চেষ্টা করেও তাকে উদ্ধার করতে পারেননি উদ্ধারকর্মীরা।

    ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের ফায়ার ফাইটার সজিব বলেন, গৃহবধূর সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। সন্ধ্যা পর্যন্ত তাকে খুঁজে পাওয়া সম্ভব হয়নি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ