‘দপ্তরের সেবার মান বৃদ্ধিসহ সকল কাজে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে’

বরিশাল জেলা তথ্য অফিস পরিদর্শন করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়াধীন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো. জসীম উদ্দিন। রোববার (২৫ সেপ্টেম্বর) সকালে পরিদর্শন করেন তিনি। পরিদর্শন শেষে কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় সভায় মিলিত হন।
এসময় তিনি বলেন, জনসচেতনতা বৃদ্ধিতে সরকারের উন্নয়ন কার্যক্রমের প্রচার আরো বেগবান করতে হবে। দপ্তরের সেবার মান বৃদ্ধিসহ সকল কাজে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে।
পরে মহাপরিচালক বরিশাল জেলা তথ্য কমপ্লেক্স নির্মাণের প্রকল্প স্থান, জেলা তথ্য অফিস আয়োজিত গুজব, অপপ্রচার, সাম্প্রদায়িকতা, মাদকের বিরুদ্ধে প্রচার কার্যক্রম, মনিটরিং ও জেলা ব্র্যান্ডিং-এর আওতায় বরিশালের দর্শনীয় স্থান পরিদর্শন করেন।
এর আগে ২৩ সেপ্টেম্বর পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময়ের পাশাপাশি বরগুনা জেলা তথ্য অফিসের আয়োজনে ২৪ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগ ব্র্যান্ডিং বিষয়ে বরগুনা মাইঠা মাধ্যমিক বিদ্যালয়ে মহিলা সমাবেশে যোগ দেন মহাপরিচালক।
এইচকেআর