ঢাকা বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম

বরিশালে সড়ক দুর্ঘটনায় সাবেক ছাত্রলীগ নেতার মৃত্যু

বরিশালে সড়ক দুর্ঘটনায় সাবেক ছাত্রলীগ নেতার মৃত্যু
রাকিবুল হাসান রাসেল।
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশাল নগরীর চাঁদমারী এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত সাবেক ছাত্রলীগ নেতা মো. রাকিবুল হাসান রাসেলের (৩২) মৃত্যু হয়েছে। শনিবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাত ১০ টার দিকে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তা‍ঁর মৃত্যু হয়। 

এর আগে, শনিবার দুপুর দেড়টার দিকে চাঁদমারী এলাকায় অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষে রাসেল আহত হয় বলে জানান কোতয়ালী মডেল থানার ওসি মোহাম্মদ আজিমুল করিম।

নিহত রাসেল নগরীর নবগ্রাম রোড সরদার পাড়া এলাকার বাসিন্দা এবং ১৫ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক ছিলেন বলে জানিয়েছেন সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মো. রিয়াজ হোসেন।

রিয়াজ জানান, গত শনিবার দুপুরে সদর আসনের এমপি ও পানি সম্পদ প্রতিমন্ত্রীর গাড়ি বহরে মোটরসাইকেল নিয়ে যাচ্ছিলেন রাসেল। চাঁদমারী এলাকায় রাসেলের মোটরসাইকেল দুর্ঘটনা কবলিত হয়। সহকর্মীরা তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে শেবাচিম হাসপাতালে ভর্তি করে। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত ১০টার দিকে তার মৃত্যু হয়। 

এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন কোতয়ালী মডেল থানার ওসি মোহাম্মদ আজিমুল করিম। এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা নেয়ার কথা বলেন ওসি। 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ