ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • মঠবাড়িয়ায় গার্ডার ব্রীজসহ তিনটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন 

    মঠবাড়িয়ায় গার্ডার ব্রীজসহ তিনটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরাজপুরের মঠবাড়িয়ায় রিভার্স অসমোষিস প্লান্ট (আরও) এর শুভ উদ্বোধন করা হয়েছে। সরকারী হিসাব সর্ম্পকিত স্থায়ী কমিটির সভাপতি ও পিরোজপুর- ৩ আসনের সংসদ সদস্য ডা: মো. রুস্তম আলী ফরাজী  রোববার সকালে পৌর শহরের ৫ নং ওয়ার্ডের বিশুদ্ধ  পাণী সরবারহের জন্য প্রাণী সম্পদ  অফিস কার্যালয় সংলগ্ন এ প্লন্ট উদ্বোধন করেন ‍তিনি।

    এসময় উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মোহা. নূর আলম এর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন উপজেরা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মো. বাচ্চু আকন, ডাঃ রুস্তুম আলী ফরাজী অনার্স কলেজের প্রভাষক মো. মোতালিব হোসেন মো. ফারুক হোসেন, এমপির জনসংযোগ কর্মকর্তা আলী রেজা রঞ্জু প্রমূখ।

    এর আগে শনিবার বিকেলে উপজেলার তুষখালী লঞ্চঘাট সংলগ্ন ৪ কোটি ৩৫ লাখ টাকা ব্যায়ে নির্মিত গার্ডার ব্রিজ ও ধানীসাফা বাজার হতে বুড়িরচর গ্রামের ৪ কিলোমিটার কার্পেটিং রাস্তার শুভ উদ্বোধন করেন তিনি।

    এসময় স্থানীয়. হিরু শরীফের সভাপতিত্বে ও সাফা ডিগ্রী কলেজের সহকারি অধ্যক্ষ মো. শাকিল আহম্মেদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম টুকু, স্থানীয় জাতীয় পার্টির নেতা মো. শফিকুল ইসলাম, ডাঃ রুস্তুম আলী ফরাজী অনার্স কলেজের প্রভাষক মো. মোতালিব হোসেন মো. ফারুক হোসেন প্রমূখ।

    প্রধান অতিথি  এমপি ডা: মো. রুস্তম আলী ফরাজী বলেন, বর্তমান শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার সারা দেশে ব্যপক উন্নয়ন করেছেন। সকল ষড়যন্ত্র মোকাবিলা করে নিজস্ব অর্থায়নে পদ্ম সেতু নির্মাণ করেছেন।  সম্প্রতি পিরোজপুরেও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেসা মুজিব সেতু উদ্বোধন করেছেন। এ সেতুগুলোর ফলে দেশের দক্ষিণাঞ্চলে ব্যপবভাবে অর্থনৈতিক সফলতা বৃদ্ধি পাবে। আগামী ৪১ সালের মধ্যে বাংলাদেশ হবে উন্নয়ন শীল রাষ্ট্র।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ